মঠবাড়িয়ায় ২০০ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

মঠবাড়িয়া প্রতিনিধি (পিরোজপুর)।।
পিরোজপুরের মঠবাড়িয়ায় ২০০ পিচ ইয়াবাসহ রাজু শরীফ (২৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ । গ্রেপ্তারকৃত রাজু উপজেলার ফুলঝুড়ি গ্রামের মৃত ইসমাইল শরীফের ছেলে ।

থানা সূএে জানা গেছে , গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২১ জানুয়ারি) বিকেলে এসআই এম এ কুদ্দুস এর নেতৃত্বে বেতমোর রাজপাড়া ইউনিয়নের ভাঙ্গাপোল এলাকার মোস্তফার চায়ের দোকানের সামনে সড়ক থেকে মাদক বেচাকেনার সময় রাজুকে আটক করা হয় । এ সময় তার কাজ থেকে ২০০ পিচ ইয়াবা উদ্বার করা হয় ।

মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, আটককৃত রাজু শরীফের বিরুদ্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে । শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে ।