মহিপুরে স্ত্রীকে হত্যা করে লাশ ভাসিয়ে দিল পুকুরে, স্বামী গ্রেফতার

কুয়াকাটা প্রতিনিধি।।
পটুয়াখালীর মহিপুরে স্ত্রীর গলায় ওড়না পেচিয়ে হত্যা করে লাশ ভাসিয়ে দিলে পুকুরে। সোমবার (২৯ মে) দিবাগত রাত ১১টার দিকে লতাচাপলী ইউনিয়নের মুসুল্লীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে। হত্যার শিকার গৃহবধূ মোসাঃ মমতাজ বেগম (৫০) দুই সন্তানের জননী। খবর পেয়ে ওই গৃহবধূর স্বামী মোঃ শাহ আলম হাওলাদারকে মহিপুর থানা পুলিশ গ্রেফতার করেছে। পুকুর থেকে লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী শাহ আলম অর্থনৈতিকভাবে সমস্যায় থাকায় তার মানুষিক অবস্থা তেমন ভালো যাচ্ছিল না। সোমবার রাতে স্বামী-স্ত্রী খাবার খেয়ে ঘুমাতে যায়। একপর্যায় কৌশল করে পুকুর পাড়ে নিয়ে গলায় ওড়না পেচিয়ে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলে। স্ত্রীকে হত্যার পর পার্শ্ববর্তী ধুলাসার ইউনিয়নের বড়হরপাড়া গ্রামে শাহআলমের বড় ভাই সানু হাওলাদারের ছেলে শহিদ চৌকিদারের বাড়ি গিয়ে এসব কথা নিজেই স্বীকার করেন। পরিবারের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হয় মহিপুর থানা পুলিশ।

এ ব্যাপারে মহিপুর থানার ওসি (তদন্ত) মো: হাফিজুর রহমান বলেন, আমরা খবর পেয়ে আসামীকে গ্রেফতার করেছি। তিনি হত্যার দায় স্বীকার করেছেন। এ ঘটনায় গৃহবধুর ভাই কাশেম মুসুল্লী বাদী হয়ে মামলা দিয়েছেন। আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।