মাছ ধরা জালে উঠে এলো শিশুর লাশ

কলাপাড়া প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা মিঠাগঞ্জ ইউনিয়নের চরপাড়া গ্রামে মাছের ঘের থেকে নয়ন খাঁন (৮) নামের এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে নয়ন নিখোঁজ হয়। শুক্রবার দুপুরে চরপাড়া গ্রামে সকাল বেলা ঘেরে পাতা জাল উঠাতে গিয়ে শিশুটিকে জালে প্যাচানো দেখে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নয়ন নিখোঁজ থাকে। শিশুটির পরিবার সারারাত খোঁজা খুঁজি করেও সন্ধান পাইনি, সকাল বেলা ঘেরে পাতা জাল উঠাতে গিয়ে শিশুটিকে জালে প্যাচানো দেখে পুলিশকে খবর দিলে, পুলিশ গিয়ে শিশুটি মৃত্যুদেহ উদ্ধার করেন। চরপাড়া গ্রামের মোঃ লিটন খাঁন’র ছেলে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জসীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনস্থানে গেছে, মাছের ঘেরে জালে পেঁচানো থাকা শিশুটি মৃত্যুদেহ উদ্ধার করে করা হয়েছে। মৃত্যুদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী প্রেরন করা হয়েছে। পরবর্তী আইনি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।