মায়ের সাথে অভিমান করে প্রান দিলো মাদরাসা ছাত্র

পাথরঘাটা প্রতিনিধি (বরগুনা)।।
বরগুনার পাথরঘাটায় মায়ের সাথে অভিমান করে আশরাফুল ইসলাম (১২) নামের এক মাদরাসা ছাত্রের আত্নহত্যার অভিযোগ উঠেছে। সোমবার (০৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাঠালতলী ইউনিয়নের উত্তর তালুক চরদুয়ানী এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল ইসলাম একই এলাকার মো. দয়াল মিয়ার ছেলে ও স্থানীয় একটি দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেনীর ছাত্র।

আশ্রাফুলের বাবা দয়াল মিয়া জানান, আশ্রাফুল ইসলাম বেলা ১০ টার দিকে ওর মায়ের সাথে কোন একটা বিষয় নিয়ে অভিমান করে। সেই অভিমানে আনুমানিক ১১টার দিকে তার মায়ের ওড়না গলায় পেচিয়ে ফাস দেয়। পরে ওর মা ছেলের কোন সাড়া-শব্দ না পেয়ে খুজাখুজির এক পর্যায়ে দেখেন ঘরের আড়ার সাথে আশ্রাফুল ঝুলছে। তাতক্ষনিক তার মা চিৎকার দিয়ে ফাস খুলে চিকিৎসার জন্য পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতু ঘোষণা করেন।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাশার জানান, ঘটনার খবর পেয়েই স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠালে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।