মিন্টুর বাড়িতে বোমা হামলা: বরগুনায় বিএনপি নেতা জাকির খানের প্রতিবাদ

বরগুনা প্রতিনিধি।।
জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআইর সাবেক সভাপতি (সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত বরগুনা জেলা বিএনপি) আবদুল আউয়াল মিন্টুর গ্রামের বাড়ি বোমা হামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী মো: মিজানুর রহমান খান জাকির। মঙ্গলবার বিকেলে তিনি প্রেসরিলিজের মাধ্যমে এ প্রতিবাদ ও নিন্দা জানান।

এসময় বিএনপির এ নেতা মো: মিজানুর রহমান খান জাকির জানান, গতকাল সোমবার গভী রাতে সন্ত্রাসীরা আবদুল আউয়াল মিন্টুর নিজ গ্রামের বাড়ি দাগনভূঞা পৌর শহরের আলাইয়ারপুরে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। এসময় তাদের দেয়া আগুনে পুড়ে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনার জন্য আমার পক্ষ থেকে আওয়ামী লীগের বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছে। যদিও আওয়ামী লীগ তা অস্বীকার করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার রাত ১টার দিকে পৌরসভার আলাইয়ারপুর মিন্টুর গ্রামের বাড়িতে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। ‘মিন্টু গার্ডেনে’র সামনে থাকা প্রাইভেটকারে আগুন ধরিয়ে দেয়া হয়। ফেনী থেকে ফায়ার সার্ভিস পৌঁছার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।