মির্জাগঞ্জের শ্রমিক লীগের ৪৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক খান ও সাধারণ সম্পাদক খান মহসিন।
রবিবার (১৫ অক্টোবর) পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান স্বাক্ষরিত একটি চিঠিতে কমিটির অনুমোদন দেয়া হয়।

পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটিতে সাত জন সহ-সভাপতি ও ৫ জনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়। এছাড়াও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজনকে। আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।