মির্জাগঞ্জে ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করে মির্জাগঞ্জ থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উত্তর ঝাটিবুনিয়ার মো. নুর হোসেন হাওলাদারের ছেলে মেহেদী হাসান (২৭) ও উত্তর সুবিদখালীর আঃ সালাম গাজীর ছেলে রাইয়ান ইসলাম গাজী (১৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আড়াই টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের উত্তর ঝাটিবুনিয়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মির্জাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিদের আদালতে পাঠানে হয়েছে।