মির্জাগঞ্জে ইয়াবা-হিরোইন ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি আটক

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ এ পুলিশের অভিযানে ১৪ পিস ইয়াবা, ৭ গ্রাম হিরোইন ও একটি দেশীয় অস্ত্র রামদাসহ মোঃ নয়ন খান (৪৫) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের দেউলী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মৃত ইউনুস আলী খানের ছেলে।

থানা পুলিশ থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে মির্জাগঞ্জ থানার ওসি মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গতকাল (বুধবার) রাতে দেউলী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় নয়ন খানকে নিজ ঘর থেকে ১৪ পিস ইয়াবা, ৭ গ্রাম হিরোইন ও একটি রামদা সহ হাতেনাতে আটক করা হয়।

এ বিষয় বিষয় মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন বলেন, আসামি দেউলি আবাসনের একটি ঘর ব্যবহার করে মাদকের ব্যবসা পরিচালনা করে। এর আগেও তাকে একাধিকবার আটক করা হয়েছিল। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে এবং ওই মাদক কারবারিকে আদালতে প্রেরণ করা হয়েছে।