মির্জাগঞ্জে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ইং উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ অক্টোবর) উপজেলার সুবিদখালী সরকারি রহমান ইসহাক পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে উদ্বোধনী খেলা ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন পটুয়াখালী জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ তানিয়া ফেরদৌসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ হুমায়ুন কবির, মির্জাগঞ্জ উপজেলা চেয়ারম্যান খান মোঃ আবু বকর সিদ্দিকী,মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস হাসিনা বেগম। এছাড়াও মির্জাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন জুয়েল বেপারী, সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দেবনাথ প্রমুখ।

উদ্বোধনী খেলায় মজিদবাড়ীয়া ইউনিয়নকে ৫-০ গোলে পরাজিত করে মির্জাগঞ্জ ইউনিয়ন বিজয়ী হয়। শনিবার (২৯ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় একই মাঠে দেউলী সুবিদখালী ইউনিয়ন বনাম মাধবখালি ইউনিয়নের মধ্যকার দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হবে।