মির্জাগঞ্জে বিএনপি’র বিক্ষোভ-সমাবেশ

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার(১৬ জানুয়ারি) সকাল ৯ টায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফরাজির নেতৃত্বে সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

দেশব্যাপী যুগপথ কর্মসূচির অংশ হিসেবে বের হওয়া বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আহসানুল্লাহ পিন্টু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুনর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির, যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ রফিকুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক আবুল বাশার মোকলেছ, সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রদল নেতা সাব্বির ফরাজীসহ বিভিন্ন ইউনিয়নের শতাধিক নেতাকর্মী।