মির্জাগঞ্জে বিএনপি নেতার মৃত্যু

মির্জাগঞ্জ প্রতিনিধি (পটুয়াখালী)।।
পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপি নেতা এবং সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেন মৃধা আর নেই। সে উপজেলার পশ্চিম সুবিদখালী এলাকার মরহুম মুজাফফর হোসেন মৃধার ছেলে।

শুক্রবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯ টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।দুই স্ত্রী, ৪ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, মোতালেব হোসেন মৃধা সর্বশেষ মির্জাগঞ্জ উপজেলা বিএনপির উপদেষ্টা ম-লীর সদস্যের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি উপজেলা শ্রমিকদলের সভাপতি ও দেউলী সুবিদখালী ইউনিয়ন বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দেউলী সুবিদখালী ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে একাধিকবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে বিভিন্ন মহল থেকে শোক জানিয়েছেন।