মির্জাগঞ্জে শেখ মনির ৮৪ তম জন্মদিন পালিত

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
দোয়া মাহফিল ও কেক কেটে পটুয়াখালীর মির্জাগঞ্জে যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮৪ মত জন্মদিন পালিত হয়েছে।

রবিবার (০৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা জালাল জোমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন জুয়েল বেপারী।

বিশেষ অতিথি ছিলেন- আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ইসমাইল হোসেন মৃধা, দপ্তর সম্পাদক অধ্যাপক জসিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সবুজ মৃধা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নিজাম হাওলাদার, সাধারণ সম্পাদক ফারুক খান।

এছাড়াও উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শেষে শেখ ফজলুল হক মনি’র বিদেহী আত্মার মাগফিরাত ও দেশবাসীর সুখ শান্তি সমৃদ্ধি করে দোয়া করা হয়।