মির্জাগঞ্জে শ্রমিক লীগের সাবেক সভাপতির ইয়াবা সেবনের ছবি ভাইরাল

মির্জাগঞ্জ প্রতিনিধ, পটুয়াখালী।।
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সদ্য সাবেক সভাপতি নিজাম হাওলাদারের ইয়াবা সেবনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে দলীয় ফোরাম ও সচেতন মহলে তীব্র সমালোচনার ঝড় বইছে। রবিবার (০৫ জুন) দুপুর ২ টার পর থেকে বিভিন্ন ফেসবুক আইডিতে নিজাম হাওলাদারের ইয়াবা সেবনের ছবি ছড়িয়ে পড়ে।

নিজান হাওলাদার উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়নের পূর্ব সুবিদখালী গ্রামের মৃত মনসুর আলী হাওলাদারের ছেলে ও সদ্য বিলুপ্ত জাতীয় শ্রমিক লীগ মির্জাগঞ্জ উপজেলা শাখার সভাপতি ছিলেন। বর্তমান কমিটির ১ নং সদস্য।

এ বিষয়ে সদ্য সাবেক শ্রমিকলীগ সভাপতি নিজাম হাওলাদারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বলেন, তাকে কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে এ বিষয়ে বর্তমানে আমাদের কোন বক্তব্য নেই।