মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক তোফাজ্জল গাজী, সদস্য সচিব রাসেল মোল্লা

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
মির্জাগঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর ) দলটির মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার ও সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মুস্তাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মির্জাগঞ্জ ইউনিয়নে বিএনপির বিদ্যমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদিত হয়েছে।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মো. তোফাজ্জল হোসেন গাজী ও সদস্য সচিব মো. এস এম রাসেল মোল্লা।

কমিটির যুগ্ম আহ্বায়ক- মোসাম্মৎ ইরানী জাহাঙ্গীর, মোঃ খলিলুর রহমান মল্লিক, মোঃ আবুল মোল্লা, মোঃ শহিদুল ইসলাম ফকির, মোঃ শামীম গাজী, মোঃ সুলতান হাওলাদার, মোঃ আঃ সালাম খান, মোঃ কবির সিকদার।

সদস্য- মোঃ শাহজাহান রাঢ়ী, মোঃ নাজমুল হক, মোঃ আলাউদ্দিন বারেক (বিডিআর), মোঃ ফিরোজ গোলদার, মোঃ মাজেদ গোলদার, মোঃ আজাহার মাস্টার, মোঃ জসিম উদ্দিন হাওলাদার, মোঃ কালাই গোলদার, মোঃ নিজাম, মোঃ ছবুর খান, মোঃ সালাম হাওলাদার, মোঃ শিপন হাওলাদার, মোঃ মোস্তফা গোলদার, মোঃ উজ্জল মাস্টার মোঃ জাফর রাড়ী, মোঃ নাসির উদ্দিন হাওলাদার (মহরী),মোঃ ফিরোজ হাওলাদার, মোঃ মন্টু মোল্লা, মোঃ সুলতান মিয়া, মোঃ ফোরকান হাওলাদার, মোঃ খিজির ফকির।