মুলাদীতে অধ্যক্ষ এটিএম ছিদ্দিকুর রহমানের মৃত্যু বার্ষিকী

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা এটিএম ছিদ্দিকুর রহমান লাল মিয়ার ২য় মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) বেলা ২টায় চরকালেখান মৃধারহাট এলাকায় তাঁর বাড়িতে আলোচনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিরাজুল ইসলাম সরদার, মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, আরবি প্রভাষক মাওঃ আব্দুল হক, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, গাছুয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল জলিল সরদারসহ স্থানীয় ব্যাক্তিবর্গ ও নিহতের আত্মীয় স্বজন প্রমুখ।