মুলাদীতে আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান

ভূ্ইঁয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী পৌরসভার প্রাণ কেন্দ্রে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলরাজী ইন্টারন্যাশনাল স্কুলের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, গণিত অলিম্পিয়াডের পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ বুধবার (৩১ মে) সকাল ৯টায় শহীদ বুদ্ধিজীবি আলতাফ মাহমুদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস চেয়ারম্যান ডাঃ কে এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম, মুলাদী থানা অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা পল্লী বিদ্যুৎ-এর ডিজিএম মোঃ মহসিন কবির।

২০০৮ সালে উপজেলার প্রাণ কেন্দ্রে আধুনিক ও ধর্মীয় শিক্ষার এক অনন্য সমন্বয় এই শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয় আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল। হাটি হাটি পা পা করতে করতে আজ স্কুলটি মেধাবী ছাত্র/ছাত্রী পদচারণায় মুখরিত হয়ে উঠে স্কুল প্রাঙ্গণটি। প্রতিষ্ঠার পর থেকেই উপজেলা ও জেলা পর্যায়ে সফলতার শীর্ষ স্থান ধরে রেখেছে এবং ২০২২ সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৬জন অংশগ্রহণ করে ১৫জন বৃত্তি লাভ করে। বর্তমানে হাতেখড়ি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চলমান। এছাড়াও ২০২৩ সাল থেকে ইংলিশ ভার্সন চলমান রয়েছে। শুধু শিক্ষা ক্ষেত্রেই নয় জাতীয় অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করে উপজেলা পর্যায়ে ১ম স্থান দখল করে থাকে। স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই পরীক্ষায় ভালো ফলফলের মধ্যে দিয়ে উপজেলার মধ্যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সকলের নজর কেড়ে নেয়। শুরুতে ৯৪ জন ছাত্র/ছাত্রী দিয়ে আরম্ভ করলে আজ বিদ্যালয়ে ছাত্র/ছাত্রী চার শত পঞ্চাশ জন, শিক্ষক বাইশ জন ও কর্মচারী সাত জন রয়েছে।

বৃত্তি প্রাপ্তরা হলেনঃ সাঈদা, ঐশি, তানিশা তাবাসসুম, তাবাসসুম, তানহা ইসলাম, তানিশা তানহা, মুশফিকা জান্নাত তাহিয়া, তানজিমা বুশরা, নাবা, সানিম, ফাইজান, নাইমুল ইসলাম নাফি, মুসাব ইবনে মনির, আব্দুল্লাহ আল কাফি ও আরিয়ান বিন করিম।

গণিত অলিম্পিয়াড প্রাপ্ত শিক্ষার্থীরা হলেনঃ ৩য় শ্রেণিঃ প্রিতম কর্মকার, প্রথম স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, মোসা: সাইয়ারা তাহিয়া, দ্বিতীয় স্থান, মুলাদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওসমান ফারুক, তৃতীয় স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, তাজিন আহম্মেদ, চতুর্থ স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, আফরিন জাহান নূর, পঞ্চম স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল।

৪র্থ শ্রেণিঃ আহনাফ হক জারিফ, প্রথম স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, রাইসা মনি, দ্বিতীয় স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, নাজাত, তৃতীয় স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, সামির আহমেদ, চতুর্থ স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, তাসনিন ইকবাল মালিহা, পঞ্চম স্থান, ৮নং আলিমাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

৫ম শ্রেণিঃ সাবিলা নূর সাঈদা, প্রথম স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, নাফিসা আফরিন, দ্বিতীয় স্থান, ৪৪নং চরপৈক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাবা ইসলাম, তৃতীয় স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, তানিশা ইসলাম তানহা, চতুর্থ স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল, তানহা ইসলাম, পঞ্চম স্থান, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল।

স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ সোলায়মান ও হাসাম আল মাহমুদের সঞ্চালনায় বক্তব্য রাখেন আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অভিভাবক মাহমুদা আক্তার লাকী, মুলাদী চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন হোসেন, আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের উপদেষ্টা ও প্রভাষক মোঃ ইকবাল হোসেন সিকদার, মুলাদী সরকারী কলেজর প্রভাষক লুৎফর নেসা শিমু ও হোসনাবাদ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাইনুল ইসলাম।

স্কুলের অধ্যক্ষ মু. আব্দুল্লাহ আহাদ ভূঁইয়া একজন শিক্ষাবিধ প্রতিভাবান ব্যক্তিত্ব। স্কুলের শিক্ষার্থীদের লেখাপড়ারমান উন্নয়নের জন্য শিক্ষকবৃন্দদের নিয়ে প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাদের সকলের চেষ্টায় স্কুলটি আজ উপজেলার মধ্যে পরীক্ষাসহ বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে অংশ গ্রহণ করে ভাল ফলাফলের মাধ্যমে প্রথম স্থান অধিকার করে থাকে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মেধাবীদের মাঝে ক্রেস্ট বিতারণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।