মুলাদীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে ওলামাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদীতে ইসলামী ব্যাংক বাংলাদেশের-এর ওলামাদের নিয়ে শরীয়াহ পরিপালন শীর্ষক মতবিনিময় সভা ব্যাংকের ম্যানেজার মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে বুধবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় ব্যাংক হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ নজরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ হারুন-অর-রশিদ।

আরো বক্তব্য রাখেন, জাতীয় ইমাম সমিতি মুলাদী উপজেলার সভাপতি মাওঃ আবদুর নুর, জাতীয় ইমাম সমিতি মুলাদী উপজেলার সেক্রেটারী মাওঃ মুফতি রফিকুল ইসলাম, উপজেলার সহ-সভাপতি মাওঃ মুফতি নুরুল আলম, মুলাদী ইসলামিয়া ফাজিল মাদ্রার উপধ্যক্ষ মাওঃ কাজী ইসমাইল হোসেন, জাতীয় ইমাম সমিতি মুলাদী পৌর সভার সেক্রেটারী মাওঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ। আলোচনা শেষে ব্যাংকের সাফাল্য কামনা করে দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়।