মুলাদীতে ইসলামী ব্যাংকের ইফতার মাহফিল ও আলোচনা সভা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মুলাদী শাখার উদ্যোগে ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল বুধবার (২০ এপ্রিল) বেলা ৩টায় শাখা ভবনে অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং বরিশাল জোনের প্রধান মোঃ আব্দুস সোবহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ তারিকুল হাসান খান মিঠু।

অর্থসহ কোরআন তেলোয়াত করেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড মুলাদী শাখার আর ডি এস অফিসার মোঃ আব্দুস শাকুর। স্বাগত বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও মুলাদী শাখার ম্যানেজার মুহাম্মদ মুশফিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মুলাদী উপজেলার জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ আবদুর নুর। বক্তব্য রাখেন, মুলাদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন। মুলাদী উপজেলার জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মুফতি হাফেজ মাওঃ রফিকুল ইসলামের দোয়া মুনাজাত পরিচালনার মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।