মুলাদীতে উৎসব মুখর পরিবেশে কদমিয়া মাদ্রাসায় বই উৎসব পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদীতে উৎসব মুখর পরিবেশে মঙ্গলবার ২জানুয়ারী সকাল ৯টায় তেরচর কদমিয়া হাফিজিয়া ফোরকানিয়া এতিমখানা মাদ্রাসায় পরীক্ষায় কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ ও নতুন বছরের নতুন বই উৎসব পালিত হয়েছে।

আলহাজ্ব মোঃ শাজাহান গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাক্তার মোঃ সাইয়েদুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার উপদেষ্টা ও সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ, কোষাধ্যক্ষ মোঃ আতিকুর রহমান মিরন, মাদ্রাসার বিশিষ্ট সদস্য মোঃ সিদ্দিকুর রহমান, মুলাদী সাব রেজিস্টার অফিসের পেশকার মোহাম্মদ ফরিদ সরদার, সদস্য জহির উদ্দিন খান, সদস্য মোহাম্মদ আজিজ হাওলাদার, মোঃ মাসুম হাওলাদার, মোহাম্মদ দিদার হাওলাদার, আব্দুল মান্নান খান, কাজী মোঃ সানাউর রহমান, মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল্লাহ, মাদ্রাসার শিক্ষক, ছাত্র-ছাত্রী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন হাফেজ মোহাম্মদ জাকির হোসেন, কারী মোহাম্মদ উল্লাহ ও মাস্টার মোঃ রাজু মিয়া।