মুলাদীতে গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রবাসী নিহত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামে বজ্রপাতে রবিউল (৩৫) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার (১৩ মে) দুপুর আনুমানিক ১২টা সময় আকাশে মেঘ দেখে মাঠের গরু আনতে গিয়ে জালালাবাদ লক্ষ্মীপুর গ্রামের মৃতঃ ইসমাইল চৌকিদার পুত্র রবিউল (৩৫) বজ্রপাত পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃতঃ ঘোষণা করে। রবিউল পেশায় প্রবাসী ছিলেন বর্তমানে দেশে এসে গৃহস্থলি কাজকর্ম করতেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।