মুলাদীতে জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির অন্যতম প্রেসিডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর ব্যক্তিগত তহবিল থেকে মুলাদী উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

মঙ্গলবার ( ০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলা জাতীয় পার্টির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব হারুন অর রশিদ খান।

এসময় উপস্থিত ছিলেন- পৌর জাতীয় পার্টির আহবায়ক অধ্যক্ষ কবির হোসেন খান, উপজেলা সহ-সভাপতি বজলুর রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক কুতুব উদ্দিন চৌকিদার, যুগ্ন-সম্পাদক মাহমুদ হোসেন টিপু, আঃ রব মৃধা, উপজেলা সৈনিক পার্টির সভাপতি আঃ রশিদ হাওলাদার, মুলাদী সদর ইউনিয়ন আহবায়ক মোকসেদুর রহমান শরীফ, সদস্য সচিব মিজানুর রহমান, যুগ্ন-আহবায়ক মোতালেব মীর, সদস্য জামাল হোসেন, জসিম উদ্দিন, গিয়াস উদ্দিন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ। এসময় সাংগঠনিক আলোচনা করেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ।