মুলাদীতে ডেঙ্গু বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীতে ডেঙ্গু বিষয়ক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জুলাই) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু বিষয়ক সচেতনতা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ।

এতে প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, কৃষি কর্মকর্তা মনিরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খান, মেডিকেল অফিসার ডাঃ শরীফ রায়হান, মুলাদী থানা অফিসার ইনচার্জ মাহবুব আলম, পল্লীবিদ্যুৎ ডিজিএম, সিনিয়র মৎস কর্মকর্তা নাজমুচ সালেহীন, সহকারী শিক্ষা অফিসার আরিফ খান, সমাজ সেবা কর্মকর্তা উত্তম কুমার, এ্যাকাডেমিক সুপারভাইজার মোস্তাফিজুর রহমান, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন হাওলাদার, গুফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, মুলাদী সদর ইউনিয়ন চেয়ারম্যান কামরুল আহসান, সফিপুর ইউনিয়ন চেয়ারম্যান আবু মুসা হিমু মুন্সি, বাটামারা ইউনিয়ন চেয়ারম্যান সালাহ উদ্দিন অশ্রু, মুলাদী প্রেসক্লাব সাধারন সম্পাদক হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক রেজা হাওলাদার, সাংবাদিক ইউনিয়ন সভাপতি রেজা হাওলাদার, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক সহ উপজেলার সকল মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বৃন্দ।

এসময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হয়ে কাজ করতে হবে, যারযার স্থান থেকে ডেঙ্গু প্রতিরোধে করোনীয় বিষয়গুলো সমাজের সকল শ্রেনী-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে হবে। এছাড়াও বেলা ১১টায় উপজেলা আইন সৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। আইন সৃঙ্খলা সভায় বক্তারা বাটামারায় শান্তিচুক্তির বিষয়টি তুলে ধরে থানা অফিসার ইনচার্জ সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাদের ধন্যবাদ জানান। এসময় সদ্য যোগদানকারী মুলাদী সহকারী কমিশনার ভূমি হাসনাত জাহান খানকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।