মুলাদীতে দেয়ালে ধাক্কা লেগে ৩য় শ্রেণীর শিক্ষার্থী নিহত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার মুলাদী মডেল আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর শিক্ষার্থী মোঃ হামিম (১১) বিদ্যালয় সংলগ্ন রাস্তায় খেলতে গিয়ে দেয়ালের সাথে ধাক্কা লেগে নিহত হয়।

ঘটনার বিবরণে জানা যায়- সোমবার (১৬ মে) বেলা ১২টায় স্কুলের বিরতির সময় বিদ্যালয় সংলগ্ন রাস্তায় খেলাধুলা করার সময় বিদ্যালয়ের সংলগ্ন ডাক বাংলোর দেয়ালের সাথে ধাক্কা খেয়ে অসুস্থ হয়ে পরে। সাথে থাকা সহপাঠি ও স্থানীয়রা দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করে। হামিম মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে। তিনি মুলাদী পৌর এলাকার ৩নং ওয়ার্ডে পরিবার নিয়ে বসবাস করেন।

এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফিরোজা পারভীন জানান, দূর্ঘটনাটি ঘটছে বিদ্যালয়ের বাইরে এখানে আমাদের কোন অবহেলা ছিল না। এ ঘটনায় সহপাঠী, শিক্ষক ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাস্থল মুলাদী থানা পুলিশ পরিদর্শন করেন। হামিমের পরিবারের কোন অভিযোগ না থাকায় হামিমকে দাফনের জন্য দেশের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।