মুলাদীতে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে পৌরসভা আওয়ামীলীগ

মুলাদী প্রতিনিধি।।
বঙ্গবন্ধু কন্যা, বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্ম বার্ষিকী নানা আয়োজনে পালন করেছে মুলাদী পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বাদ মাগরিব পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।

মুলাদী পৌরসভা আওয়ামীলীগ সভাপতি জিয়াউল আহসান সিপু খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর সঞ্চালনায় অনুষ্ঠিত জন্ম বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিক উজ্জামান রুবেল।

এতে বক্তব্য রাখেন, পৌরসভা কৃষকলীগের সভাপতি সিহাব উদ্দিন রাড়ী, সম্পাদক আঃ রাজ্জাক সিকদার, উপজেলা যুবলীগ নেতা রফিকুজ্জামান রাসেল, রফিকুল ইসলাম রবিন, দেওয়ান মোঃ মিজানুর রহহমান, রফিকুল ইসলাম তালুকদার, মনির সরদার, সাইফুল ইসলাম, উপজেলা মৎসজীবিলীগ সভাপতি শফিকুল ইসলাম শাওন, সাধারন সম্পাদক সেলিম মল্লিক, পৌর মৎসজীবিলীগ সভাপতি পলাশ হাওলাদার, সম্পাদক ফকর উদ্দিন তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. তানভীর আহম্মেদ রাড়ী, জাবেদ রাড়ী সহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।