মুলাদীতে ন্যাশনাল ব্যাংকের ৫৩তম উপশাখা উদ্বোধন

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা মুলাদী বন্দর পশ্চিম বাজার ১৯ ডিসেম্বর সকাল ১১টায় ন্যাশনাল ব্যাংকের ৫৩তম উপশাখার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মেহমুদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন মুলাদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবদুল বারী, মুলাদী সার্কেল সহকারী পুলিশ সুপার এস এম বায়জীদ ইবনে আকবর ও থানা অফিসার ইনচার্জ মোঃ জাকারিয়া।

ন্যাশনাল ব্যাংক বরিশাল শাখার ব্যাবস্থাপক মোঃ শহিদুল ইসলাম-এর পরিচালনায় বক্তব্য রাখেন খুলনা ন্যাশনাল ব্যাংক লিমিটেড-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রিজোনাল ম্যানেজার মোঃ জালাল উদ্দিন প্রামানিক, সুপ্রিম কোর্টের এ্যাডভোকেট মোঃ বখতিয়ার উদ্দিন খান ইকবাল, মুলাদী পৌর আওয়ামীলীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জুয়েল হাওলাদার ও মুলাদী বণিক সমিতিরি সভাপতি এফ এম মাইনুল ইসলাম।