মুলাদীতে পানিতে পড়ে শিশু রাইয়ানের মৃত্যু

ভূঁইয়া কামাল মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী পৌরসভার ৭নং ওয়ার্ড ব্যাপারী বাড়ীর রেজাউল বেপারীর ছেলে রেদোয়ান মাহমুদ রাইয়ান (৫) শনিবার (৩০ সেপ্টেম্বর) পানিতে পড়ে মৃত্যু বরণ করেন।

পরিবার সূত্রে যানা যায়, বেলা ১টার সময় নানুর সাথে রাইয়ান গোসল করতে পুকুরে যায়। গোসল শেষে নানু সাথে বাসায় ফিরলে রাইয়ানের নানু রাইয়ানের মামিকে বলে রাইয়ানের ভিজা কাপড় পাল্টানোর জন্য। রাইয়ানের মামি রাইয়ানের শরীর মোছানোর জন্য গামোছা আনতে গেলে এই ফাঁকে রাইয়ান একা একা পুকুরে চলে যায়। রাইয়ানকে না পেয়ে সবাই রাইয়ানকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে পুকুরে খুঁজতে থাকলে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করেন। বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন দেয়া হয়।