মুলাদীতে পৌর আ’লীগের উদ্যোগে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর জন্মদিন পালন

মুলাদী প্রতিনিধি (বরিশাল)।।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর জন্মদিন কেক কেটে ও দোয়া মোনাজাতের মধ্যদিয়ে পালন করেছে মুলাদী পৌরসভা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন। শনিবার (১৯ নভেম্বর) বাদ মাগরিব পৌর আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে পৌর আওয়ামীলীগের সভাপতি জিয়াউল আহসান খান সিপুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী পরিচালনায় জন্মদিনের কেক কাটা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু হাওলাদার, বরিশাল পলিটেকনিক কলেজের সাবেক ভিপি বীরমুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন রাড়ী, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সিদ্দিকুর রহমান, উপজেলা যুবমহিলালীগের সভাপতি সেলিনা মল্লিক, সাবেক ছাত্রলীগ নেতা নাসিম হাওলাদার, ফেরদৌস হাওলাদা, তাপস মজুমদার, পৌর আওয়ামীলীগ নেতা বাবু খান, দেওয়ান মিজানুর রহমান, রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক কাজী মুরাদ, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. তানভীর আহম্মেদ রাড়ী, জাবেদ রাড়ী সহ পৌর আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।