মুলাদীতে পৌর ছাত্রদলের উদ্যোগে প্রতীকী অনশন

মুলাদী প্রতিনিধি, বরিশাল।।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভিসি কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর হামলার ন্যায় বিচার, অমানবিক ভিসির অব্যাহতি, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত করণ, হলগুলোতে আবাসন সমস্যার সমাধান ও মানসম্মত খাবার পরিবেশন নিশ্চিত করার দাবীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে মুলাদীতে প্রতীকী অনশন করেছে পৌরসভা ছাত্রদল।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) মুলাদী সরকারী কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভা ছাত্রদল আহবায়ক মোঃ সোহানুর রহমান সোহান হাওলাদার ও সদস্য সচিব কবির হোসেন মোল্লার আয়োজনে অনুষ্ঠিত প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন কবিরাজ, মুলাদী পৌরসভা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক ইসমাইল সরদার, কলেজ ছাত্রদলের যুগ্ন-আহবায়ক মোঃ শাকিল খান, ছাত্রদল নেতা মোঃ তুহিন হাওলাদার, মোঃ হাফিজুর হাওলাদার, মোঃ রাতুল হোসেন, মোঃ রমজান হোসেন, মোঃ শাওন মল্লিক, ফয়সাল মল্লিক, মোঃ সিয়াম হাওলাদার সহ পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।