মুলাদীতে বর্ণাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুলাদী প্রতিনিধি।।
বরিশালের মুলাদীতে পৌরসভার উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়েছে। পৌর আওয়ালীগের কার্যালয়ে শুক্রবার (২৩ জুন) সকাল ১০টায় হাজার বছরের শেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সকাল ১১টায় বিশাল বর্ণাঢ্য আনন্দ র‌্যালী বের হয়ে পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মুলাদী পৌরসভার কার্যালয়ে মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পৌর আওয়ামীলীগের সভাপতি জিয়াউল আহসান খান শিপুর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ শফিক উজ্জামান রুবেল।

পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন রাড়ী, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও প্যানেল মেয়র আঃ রব হাওলাদার, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা খান সোলায়মান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাজী মুরাদ, পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েরত আহসান খান তিলক, উপজেলা ছাত্রলীগ নেতা তানভীর রাড়ী, শাহাদাত হাওলাদার প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন পৌর কৃষকলীগের সভাপতি ইঞ্জিনিয়ার সিহাব উদ্দিন রাড়ী, পৌর আওয়ামীলীগ নেতা মিজান দেওয়ান, উপজেলা যুবলীগ নেতা শাহে-আলম হাওলাদার (হাজী মিঠু), রফিকুজ্জামান রাসেল, কাজী কামাল হোসেন, ফখরুদ্দিন তালুকদার, পৌর ছাত্রলীগ নেতা জাবেদ রাড়ীসহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীবৃন্দ।