মুলাদীতে বিশিষ্ঠ ব্যবসায়ী জাকির বেপারীর জানাজায় হাজারও মানুষের ঢল

মুলাদী প্রতিনিধি (বরিশাল)।।
মুলাদী পৌরসভার ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত হাজ্বী কুব্বাত আলী বেপারীর মেজ ছেলে বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক, হাস্যউজ্জল ব্যক্তিত্য জাকির হোসেন বেপারী (৫০) রবিবার (০৫ মার্চ) দিবাগত রাত ১টার দিকে ঢাকার নিউরোলজি হসপিটালে মৃত্যুবরণ করেন (ইন্নলিল্লাহি———- রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ২কন্যা সহ অসংখ্য গুনিজন রেখে গেছেন।

তার মৃত্যুতে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সোমাবার (০৬ মার্চ) বাদ জোহর মরহুমের নিজবাড়ীতে অনুষ্ঠিত জানাজা নামাজে হাজারও মানুষের ঢল নামে।

জানাজা নামাজে উপস্থিত ছিলেন মুলাদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু, কাজিরচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মন্টু বিশ্বাস, পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল আহসান খান সিপু, সাধারন সম্পাদক ও মুলাদী প্রেসক্লাব সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী, মুলাদী প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক নজিবুর রহমান ভূইয়া কামাল, কাউন্সিলর জাফর মল্লিক, সাবেক কাউন্সিলর বারেক সরদার, উপজেলা যুবলীগ নেতা রফিকুল ইসলাম রাসেল, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক রেজা হাওলাদার, বর্তমান সাধারন সম্পাদক ও যুবলীগ নেতা রফিকুল ইসলাম রবিন, সাংগঠনিক সম্পাদক রাসেল মল্লিক, সদস্য গোলাম মোস্তফা মল্লিক, অনলাইন প্রেসক্লাব সাধারন সম্পাদক শামিম সরদার, তৃনমুল সাংবাদিক ইউনিটি সভাপতি মেহেদী হাসান, পৌর ছাত্রলীগ সাধারন সম্পাদক জুয়েল হাওলাদার সহ সর্বস্তরের জনগন।