মুলাদীতে বৃদ্ধ বাবা প্রতিবন্ধী দুই ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে এসে বৃদ্ধ বাবার কাধে প্রতিবন্ধী দুই সন্তানের ভার যেন বেঁচে থাকার স্বপ্নকে শেষ করে দিচ্ছে বাবা আজিজ সরদারের। তবুও সন্তানের মায়া আর ভালোবাসায় প্রতিবন্ধী দুই ছেলে ও মেয়েকে নিয়ে স্ত্রী হারা আজিজ সরদার (৮২) মানবেতর জীবনযাপন করলেও দমে যাননি। বৃদ্ধ বয়সে যেখানে সন্তানরা বাবা-মায়ের দায়িত্ব নেয়ার কথা সেখানে বাবার কাধে প্রতিবন্ধী সন্তানেরা।

মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের চিলমারী গ্রামের ৮২ বছরের বয়োবৃদ্ধ মোঃ আব্দুল আজিজ সরদারের প্রতিবন্ধী দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে তিনি খুবই কষ্টে অনাহারে জীবন যাপন করছেন। তার পরিবারে উপার্জনক্ষম কেউ নেই তিনি ছাড়া। যে বয়সে বৃদ্ব বাবার বিশ্রামে থাকার কথা ভাগ্যের নির্মম পরিহাসে দুই প্রতিবন্ধী ছেলে এক মেয়েকে নিয়ে জীবনযুদ্বে তাকে নামতে হচ্ছে। এই শেষ বয়সে প্রতিবন্ধী দুই ছেলে এক মেয়ের সমস্ত দায়িত্ব তার কাঁধে। সামান্য বয়স্ক ভাতা নির্ভর আজিজ সরদার ও তার সন্তানদের থাকার জন্য ছোট্র একটি ভাঙা চোরা টিনের ঘড়। সেই পুরনো টিনের ঘড়টি দিয়ে বর্ষা এলেই বৃষ্টির পানি অঝোর ধারায় ঝড়তে থাকে। সরকার ও সমাজের বৃত্তবানরা বৃদ্ধ বাবার সহযোগিতায় এগিয়ে আসবে এমন প্রত্যাশা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে বেঁচে থাকা বাবার।