মুলাদীতে মাদ্রাসার ছাত্র আব্দুর রহমান ৬ দিন ধরে নিখোঁজ

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানিমর্দন কওমী মাদ্রাসার ছাত্র মোঃ আব্দুর রহমান (১৩) ৬দিন ধরে নিখোঁজ রয়েছে।

থানায় ডায়েরী সূত্রে জানা যায়, মোঃ এস আই সুজন, গ্রামঃ সফিপুর, উপজেলাঃ মুলাদী, জেলাঃ বরিশাল-এর পুত্র মোঃ আব্দুর রহমান বানিমর্দন কওমী মাদ্রাসা থেকে ২০২৩ সালে হেফজ শেষ করেছে। গত ১৪ আগস্ট সকাল ৮ ঘটিকায় নানা বাড়ি বেড়াতে যায়। তিনি গত ১৮ আগস্ট পর্যন্ত চরকালেখান ইউনিয়নের মধ্যলক্ষ্মীপুর গ্রামে নানা বাড়ী অবস্থান করে। ঐ দিন বিকাল আনুমানিক ৫.৩০ মিনিট নানা বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা করে। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুজির পরও পাওয়া যায়নি। মাদ্রাসায় যাওয়ার সময় পড়নে ছিল পিংক কালারের পায়জামা, পাঞ্জাবি ও মাথায় সাদা টুপি। গায়ের রং শ্যামলা ও বরিশালের আঞ্চলিক ভাষায় কথায় বলে।

এ ব্যাপারে মুলাদী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে। যাহার নাম্বার ৯৫৯, তারিখঃ ২৩/০৮/২০২৩।