মুলাদীতে মুক্তিযোদ্ধার কন্ঠে গণহত্যার স্মৃতিচারন ও আলোচনা সভা

মুলাদী প্রতিনিধি।।
২৫ মার্চ গণহত্য দিবস উপলক্ষে মুলাদী পৌরসভা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধার কন্ঠে গনহত্যার স্মৃতিচারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) সন্ধ্যায় মুলাদী পৌর আওয়ামী লীগ কার্যালয়ে পৌর আওয়ামী লীগ সভাপতি জিয়াউল আহসান সিপু খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ীর পরিচালনায় গনহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান আলোচক ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ্যাড. আঃ বারী, প্রধান অতিথি ছিলেন, মুলাদী পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিক উজ্জামান রুবেল।

এতে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক মাষ্টার মহিউদ্দিন মোশারেফ রাড়ী, দপ্তর সম্পাদক আবুল বাসার খান, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, আওয়ামীলীগ নেতা রফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ খান, সিহাব রাড়ী, আলী সিকদার, রফিকুল ইসলাম রাসেল, মতিউর রহমান খান, বাবুল সিকদার, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক আলী আকবর মুন্সি, যুবলীগ নেতা হাজ্বী মিঠু, কাজী কামাল হোসেন, রফিকুল ইসলাম রবিন রাড়ী, মিজান দেওয়ান, রফিক তালুকদার, পৌর ছাত্রলীগ সভাপতি জুনায়েত আহসান খান তিলক, উপজেলা ছাত্রলীগ নেতা এ্যাড. তানভীর আহম্মেদ রাড়ী সহ পৌর আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।