মুলাদীতে যথাযথ মর্যাদায় মহান বিজয়দিবস উৎযাপিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় প্রশাসনের উদ্যোগে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস মুলাদী সরকারী কলেজ মাঠে উৎযাপিত হয়েছে। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮:৩০ মিনিটে কোরআন তেলোয়াত, গীতা পাঠ, জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, শরীরচর্চা প্রদর্শন, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সন্ধ্যা ৬:৩০ মিনিটে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনব্যাপী দিবসটি উৎযাপিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুলাদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ আবদুল বারী, পৌর মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল ইসলাম সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি বীরমুক্তিযোদ্ধা হারুন অর রশিদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, মুলাদী-হিজলা উপাজেলার সহকারী পুলিশ সুপার মতিউর রহমান, মুলাদী থানা অফিসার ইন চার্জ ফয়েজ আহম্মেদ মৃধা। মুলাদী পৌরসভার আওয়ামীলীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিপু, সাধারণ সম্পাদক ও মুলাদী প্রেসক্লাবের সভাপতি আলমগীর হোসেন সুমন রাড়ী, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মুলাদী সরকারী মাহমুদজান মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জোবায়ের হোসেন জুয়েল, পৌর ছাত্রলীগের সভাপতি জুনায়েত হোসেন খান তিলক, সাধারণ সম্পাদক মোঃ জুয়েল হাওলাদার, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনসহ সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মুলাদী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমিনা খানম মুনমুন। পরিচালনা করেন মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মোঃ দিদারুল আহসান খান।