মুলাদীতে যথাযথ মার্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী উপজেলায় ২৬ মার্চ উপলক্ষ্যে শনিবার (২৬ মার্চ) যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন দিন ব্যাপি নানা কর্মসূচী হাতে নিয়েছে। সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনি, ভোর ৭টায় শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও পুষ্পার্ঘ্য অর্পণ।

সকাল ৮ঃ৩০ মিনিটে মুলাদী সরকারী কলেজ মাঠে জাতীয় সংগিত পরিবেশনের মধ্যে দিয়ে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু পতাকা উত্তোলনের মাধ্যমে দিন ব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উপস্থিত ছিলেন স্বাধীনতা ও জাতীয় দিবস উৎযাপন কমিটির সভাপতি মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ হোসাইনি, মুলাদী, হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান, মুলাদী থানা অফিসার ইনচার্জ এস এম মাকসুদুর রহমান, মুলাদী পৌরসভার মেয়র মোঃ শফিক উজ্জামান রুবেল, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ আবদুল বারী, উপজেলা ভাইস চেয়ারম্যান মাইনুল ইসলাম সবুজ কাজী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন, মুলাদী উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ হারুন অর রশিদ খান, মুলাদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইয়েদুর রহমান, মুলাদী পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মোঃ জিয়াউল আহসান খান সিুপ, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সুমন রাড়ী, মুলাদী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দেলোয়ার হোসেন, মুলাদী সরকারী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।

স্বাধীনতা যুদ্ধে যারা জীবন দিয়েছেন তাদের স্বরণে দাঁড়িয়ে ১মিনিট নিরবতা পালন, পায়রা মুক্ত করণ, কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়।