মুলাদীতে রাড়ীবাড়ী জামে মসজিদ ও নুরানী মাদ্রাসার শুভ উদ্বোধন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।|
বরিশালের মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের রাড়ীবাড়ী ফাতেমা হক জামে মসজিদ ও আলহাজ্ব নাজেম আলী রাড়ী নূরানী মাদ্রাসা ও এতিমখানার ভবনের ভিত্তি প্রস্তর শুভ উদ্বোধন করা হয়। শুক্রবার (১০ মার্চ) সকালে ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন উপলক্ষে দোয়া মুনাজাতের আয়োজন করা হয়।

কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাইনুদ্দীনের কোরআন তিলাওয়াতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের প্রভাষক আবু সালেহ মোঃ অলী রাড়ী। মাস্টার আবুল বাশারের পরিচালনায় বক্তব্য রাখেন মাওঃ মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক মোঃ আলাউদ্দিন প্যাদা। দোয়া মুনাজাত পরিচালনা করেন চরলক্ষ্মীপুর সিনিয়ার মাদ্রাসার আরবী প্রভাষক মাওঃ সাইফুল্লাহ। দোয়া অনুষ্ঠানে এলাকার শতশত সুধিজন উপস্থিত ছিলেন।