মুলাদীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ বিক্রির অভিযোগ

ভূঁইয়া কামাল, মুলাদী।।
ববিরশাল জেলার মুলাদী উপজেলার ২৭নং বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ বিক্রি করায় প্রধান শিক্ষক আঃ সালাম বোয়ালিয়া পুলিশ ফাঁড়িতে শাওনকে বিবাদী করে অভিযোগ দায়ের করেন।
ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার সফিপুর ইউনিয়নের বোয়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৪০ বছরের পুরানো রেন্ট্রি গাছ যাহার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা। ৩০ ডিসেম্বর বুধবার সকাল ৮টার সময় স্থানীয় আলমগীর চৌধুরীর ছেলে শাওন চৌধুরী লোকজন নিয়ে গোপনে গাছটি কর্তন করতে গেলে এলাকাবাসী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক খবর পেয়ে দপ্তরী কাম নৈশ প্রহরী আলী হোসেনকে দিয়ে গাছ কর্তন বাঁধা দেন। গলইভাঙ্গার গাছের বেপারী বাবুল মিয়া নিকট ৩০ হাজার টাকায় বিক্রি করা হয় বলে বাবুল মিয়া জানান।
প্রধান শিক্ষক আঃ সালাম ঘটনাস্থলে এসে শাওনকে বিবাদী করে বোয়ালিয়া পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করে। এ বিষয় এলাকাবাসি জানান শাওন চৌধুরী বরিশালে থাকেন কিন্তুু হঠ্যাৎ করে এসে কিভাবে গাছ বিক্রি করে গেলো সেটা আমরা জানিনা। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রিয়াজুল আলমের নিকট জানতে চাইলে তিনি জানান আমরা গাছ কাটার ব্যাপারে জেনেছি এবং বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকেও জানিয়েছি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে। বোয়ালিয়া পুলিশ ফাঁড়ির ইনচাার্জ আমিনুল ইসলাম জানান প্রধান শিক্ষক আঃ সালাম গাছ কর্তনের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত শাওন চৌধুরীর নিকট জানতে চাইলে তিনি গাছ বিক্রির কথা স্বীকার করে বলেন, গাছটি আমার চাচা শওকত চৌধুরী লাগিয়েছেন।