মুলাদীতে স্বামীর মৃত্যুর ২বছর ৬মাস পর সাব্বিরের মায়ের ছেলে সন্তান জন্ম

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশাল জেলার মুলাদী উপজেলার মুলাদী সদর ইউনিয়নের দরিচর লক্ষ্মীপুর কাঠের পোল সংলগ্ন পূর্ব পার্শ্বে দালালের বাড়ি নান্নু দালালের স্ত্রী সাব্বিরের মায়ের ছেলে সন্তান জন্ম গ্রহণ করে রবিবার (১৩ আগস্ট) বেলা ১১টার সময়।

ঘটনার বিবরণে জানা যায়, নান্নু দালাল ২বছর ৬মাসে আগে মারা যান। তখন তিনি ৩ ছেলে ১ মেয়ে রেখে যান। এরপর তার স্ত্রী কোন বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে ছেলে মেয়ে ও নাতি নাতনি নিয়েই বছর বছর পার করে দিয়েছেন।

প্রতিবেশীরা হঠাৎ তাকে গর্ভবতী দেখে জিজ্ঞাসা করলে তিনি তাদেরকে বকাঝকা করতেন ও বলতেন পেটে টিউমার হয়েছে। তাই কেউ তাকে বেশি কিছু বলতেন না। আজ প্রতিবেশী লিটন মল্লিকের স্ত্রী রনি বেগম দেখতে পান রাস্তায় বসে সাব্বিরের ভাই কান্না করছে, জিজ্ঞাস করলে বলে মা অসুস্থ। গিয়ে দেখে ১টি ছেলে সন্তান হয়েছে।

রনি বেগম নিজের কাজের জন্য বাড়িতে চলে যায়। বাড়ির কাজ করে আবার সাব্বিরের মায়ের কাছে আসে। বাবুকে না দেখে জিজ্ঞেস করে বাবু কোথায়। মা বলে আছে, রেখে দিয়েছি। কোথায় রেখেছো, বলে আছে। এরপর সাব্বিরের মা রনি বেগমকে বলে ঐখানে আছে। রনি বেগম দেখে প্লাস্টিকের বলের মধ্যে ফুলসহ পানিতে চুবিয়ে রেখেছে। বাবুর সামান্য প্রাণ আছে দেখে তিনি দ্রুত পার্শ্ববর্তী বাজার খাশেরহাট বন্দর ডাক্তার মানিক লালের কাছে নিয়ে যায়। চিকিৎসক মানিক লাল দ্রুত চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য মুলাদী হাসপাতালে পাঠিয়ে দেন। মুলাদী হাসপাতালের চিকিৎসারত ডাক্তার বাবুর অবস্থা বেশী ভাল নয় দেখে চিকিৎসা দিয়ে দ্রুত বরিশাল শেরেই বাংলা হাসপাতালে প্রেরণ করেন।

বাবুর বাবা কে হবে এই চিন্তা করে মা হত্যার চেষ্টা চালিয়ে গেছে। কিন্তু রাখে আল্লাহ মারে কে? সাথে সাথে এই বাবুর দায়িত্ব নিলেন লিটন মল্লিকের স্ত্রী রনি বেগম। তিনি বাবুকে বাঁচানোর জন্য চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। রনি বেগমের আবেদন তিনি গরীব ও অসহায়। বাবুর চিকিৎসার জন্য যদি কেহ সহযোগিতা করেন তাহলে তার বিকাশ নাম্বারে টাকা পাঠাতে পারেন। বিকাশ নাম্বার ০১৭৭৪৭১৭৮৪৭।