মুলাদীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের উদ্দ্যেগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
মুলাদীতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আয়োজনে শুক্রবার (০৬ অক্টোবর) বিকাল ৪টায় মুলাদী সদর রোডের রেইনট্রিতলা এলকায় বীর মুক্তিযোদ্ধা ও কাজিরচর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু অনীল কুমার ভক্ত-এর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়ছে।

বিক্ষোভ মিছিলে ও সমাবেশে বক্তারা বর্তমান সরকারের ঘোষিত ২০১৮ সালের নির্বাচনী ইশেতাহারো ৭ দফা বাস্তাবায়ন দাবি জানান। বক্তারা বলেন সরকারকে অবশ্যই সংখ্যালঘু সুরক্ষা আইন, বৈষম্য বিলোপ আইন প্রনয়ন, দেবোত্তর সংরক্ষন আইন প্রনয়ণ, জাতীয় সংখ্যালঘু কমিশনা গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পন আইন যথাযথ বাস্তবায়ণ সহ ৭দফা বস্তাবায়নের করতে হবে কারন এটা সরকারের নির্বাচনী ইশতাহারে ছিল তাই সরকারের নিকট ৭ দফা বাস্তবায়নের জোর দাবি জানাচ্ছি।

মুলাদী উপজেলা পূজা উৎযাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস মজুমদারের পরিচালনায় বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি বিকাশ রায়, সাধারণ সম্পাদক অর্জুন দাস, সম্পাদক শুশান্ত বাইন, যুগ্ন সম্পাদক দুলাল দত্ত, যুগ্ম সম্পাদক শমির দাসসহ সাধারণ সম্পাদক প্রদীপ মজুমদার ও রামকৃঞ্চ বণিক প্রমুখ।