মুলাদীবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন জিয়াউল আহসান খান সিপু

রূপালী বার্তা।।
মুলাদীবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ মুলাদী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার সম্পাদক মো. জিয়াউল আহসান খান শিপু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদ মানে শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের অনুপম শিক্ষা এবং সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সকল মানুষকে। সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার শিক্ষার প্রতিফলন হোক এই কামনা করছি।

তিনি বলেন, দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল আযহার খুশি ভাগাভাগি করে নিই।

জিয়াউল আহসান খান শিপু বলেন, পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। একই সঙ্গে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ। পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে মুলাদীবাসীসহ দেশের সকল মুসলমানকে জানাই ঈদ মোবারক।