মুলাদীবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জিয়াউল আহসান খান সিপু

রূপালী বার্তা।।
মুলাদীবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন পৌর আওয়ামী লীগের সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল রূপালী বার্তার সম্পাদক মো. জিয়াউল আহসান খান শিপু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর আমাদের সামনে এসেছে “ঈদুল ফিতর”। আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, সাম্প্রদায়িকতা, হানাহানি মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে ঈদ। ঈদুল ফিতর বয়ে নিয়ে আসুক সবার জীবনে অনাবিল সুখ শান্তি আর সমৃদ্ধি।

তিনি বলেন, দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানবহৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব ধর্ম-বর্ণ-গোত্র জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহর্মিমতার মধ্য দিয়ে পবিত্র ঈদুল ফিতরের খুশি ভাগাভাগি করে নিই।

তিনি বলেন, পরম করুণাময় আল্লাহ-তায়ালার কাছে প্রার্থনা করি- মানুষের জীবন থেকে দূরীভূত হোক সব দুঃখ-জ্বরা; সুখ-শান্তি ও সমৃদ্ধির ধারায় প্রবাহিত হোক বিশ্বলোক। একই সঙ্গে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যমে এগিয়ে যাক বাংলাদেশ।