মুলাদীর কুতুবপুর যুবককে কুপিয়ে আহত, গ্রেফতার ১

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীর কুতুবপুরে তুচ্ছঘটনাকে কেন্দ্র করে হামলা চালিয়ে যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষের লোকজন।

থানায় মামলা ও আহত সুত্রে জানা গেছে, মুলাদী উপজেলার সদর ইউনিয়নের কুতুবপুর গ্রামের মিলন বেপারীর স্ত্রী ইসমত আরা রোববার (২৩ জানুয়ারি) সকালে বসত ঘরের পার্শ্বে সন্তানকে গোসল করালে পানি গড়িয়ে যাওয়ায় প্রতিবেশি আলাল বেপারীর স্ত্রী আখিনুর ক্ষিপ্ত হয়ে তাকে গালি গালাজ করে। একপর্যায়ে আখিনুরের ছেলে রিপন, লিটন ও স্বামী আলাল বেপারী সেখানে এসে ইসমত আরাকে মারপিঠ ও বসত ঘরের বেড়া ভাংচুর করে। ডাকচিৎকারে মিলন বেপারীর ছোটভাই সজিব (২২) ছুটে এসে তাদেরকে থামাতে চেষ্টা করলে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে গুরুতর যখম করে রিপন ও লিটন।

পরিবর্তিতে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহত সজিবকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তার অবস্থা গুরুতর দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল সেবাচিমে প্রেরন করেন। বরিশাল সেবাচিম থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হচ্ছে বলে জানাগেছে।

এঘটনায় আহত সজিবের পিতা ভাষাই বেপারী বাদী হয়ে মুলাদী থানায় একটি মামলা দায়ের করলে, পুলিশ আসামী রিপনকে গ্রেফতার করেছে বলে জানাগেছ।