মুলাদীর বাটামারা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়ীত্ব গ্রহন

মুলাদী প্রতিনিধি।।
মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের দায়ীত্বভার গ্রহন ও সাবেক চেয়ারম্যান বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত।

রবিবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার বাটামারা ইউনিয়ন পরিষদ চত্বরে ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত দায়ীত্বভার গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নবনির্বাচিত চেয়ারম্যান সালাহ উদ্দিন অশ্রু, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা আঃ মজিদ, জাতীয় পার্টির নেতা এ্যাড. মজিবুর রহমান দুলাল, চরকালেখান ইউনিয়ন চেয়ারম্যান মিরাজুল ইসলাম সরদার, ইউনিয়ন আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি হাজ্বী মোঃ শাজাহান, সাংগঠনিক সম্পাদক হাজ্বী এইচ এম কাওসার উদ্দিন, এবিআর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগ দপ্তর সম্পাদক মীর মোঃ নান্নু, বীরমুক্তিযোদ্ধা বেলাল হোসেন মৃধা, শামচুল হক, এসহাক হাওলাদার, ভাষাই হাওলাদার, মতিউর রহমান, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি ফকর উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম, মহিমা বেহম, জান্নাতুল মাওয়া, ইউপি সদস্য মজিবুর রহমান সরদার, মোশারফ হাওলাদার, মজিবুর রহমান হাওলাদার, আলম বেপারী, আবুল হোসেন সিকদার, জিল্লুর রহমান, মনির আকন, মোবারক সিকদার, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এইচ এম আহাদ, যুগ্ন-সম্পাদক ইব্রাহীম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান পরিচালনা করেন, ইউনিয়ন জাতীয় পার্টির সদস্য সচিব মাকসুদুর রহমান। অনুষ্ঠানে নবনির্বাচিত ইউপি সদস্যগন নবনির্বাচিত চেয়ারম্যান সালাহ উদ্দিন অশ্রু কে ফুল দিয়ে বরণ করে নেন এবং বিদায়ী চেয়ারম্যান শহিদুল ইসলাম সিকদারকে ফুলেল শুভেচ্ছা জানান। বাটামারা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগীতা কামনা করেন দায়ীত্ব গ্রহন কারী নবনির্বাচিত চেয়ারম্যান সালাহ উদ্দিন অশ্রু।

বিদায়ী চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন, আমি সর্বদা নবনির্বাচিত চেয়ারম্যানের পাশে থেকে ইউনিয়নের উন্নয়ন কাজে নিজেকে নিয়োজিত রাখব।