মুলাদীর সফিপুরে জমি সংক্রান্ত বিরোধে একজনকে কুপিয়ে জখম

মুলাদী প্রতিনিধি।।
মুলাদীর সফিপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে একজনকে কুপিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

হাসপাতালে ভর্তি আহত সুত্রে জানাগেছে, উপজেলার সফিপুর ইউনিয়নের চরমালিয়া গ্রামের মৃত ফালান সরদারের পুত্র মোতালেব সরদার ১৮ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে বাড়ীতে রওয়ানা করলে পথ মধ্যে পূর্ব থেকে ওৎ পেতে থাকা মৃত রত্তন হাওলাদারের পুত্র শান্ত হাওলাদার, সিদ্দিক হাওলাদারের পুত্র আসিফ হাওলাদার, মৃত হাকিম হাওলাদারের পুত্র নাসির হাওলাদার, ইদ্রিস হাওলাদার, সহ অজ্ঞাত ৫/৬জন পথরোধ করে মোতালেব সরদারকে এলাপাথারী কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে তার সাথে থাকা ১২ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়।

আহত মোতালেব সরদারের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় মোতালেব সরদার বাদী হয়ে মুলাদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন তার পরিবার।