মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের নবীন বরণ ও ইংলিশ ভার্সন-এর উদ্বোধন

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী পৌর সদরের প্রাণ কেন্দ্র প্রতিষ্ঠিত আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলে বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সকাল ১০টায় নবীনদের আগমন উপলক্ষ্যে বরণ অনুষ্ঠান ও ইংলিশ ভার্সন-এর শুভ উদ্বোধন করা হয়।

পিএইচডি ইন ইকোনোমিক্স ডঃ মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ। বিশেষ অতিথি ছিলেন মুলাদী উপজেলার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মতিউর রহমান, মুলাদী থানা অফিসার ইনচার্জ তুষার কুমার মণ্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম।

স্বাগত ও উদ্বোধনী বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুঃ আব্দুল আহাদ। স্কুলের উপাধ্যক্ষ আসলাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ শাহ পরাণ, ইংলিশ ভার্সনের প্রধান হাসান আল মাহমুদ, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর সোলায়মান হোসেন খান, স্কুলের পরিচালক আব্দুল মোতালেব, ম্যানেজিং ডিরেক্টর ইব্রাহীম হোসেন খান, স্কুলের উপদেষ্টা মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল ও চরলক্ষ্মীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন আহম্মেদ।

বক্তব্যে অতিথিরা বলেন, আল-রাজি ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র/ছাত্রীদের লেখা-পড়া, খেলা-ধুলা ও সাংস্কৃতিক অঙ্গণে উপজেলায় বেশ সুনাম রয়েছে। উপজেলা পর্যায়ে ইংলিশ ভার্সন রয়েছে এই প্রথম শুনেছি ও দেখেছি। ইংলিশ ভার্সনের মাধ্যমে ছেলে মেয়েদের শিক্ষারমান আরো বেড়ে গেলো। গ্রাম পর্যায়ে এ ধরনের উদ্যোগ নেয়ার জন্য স্কুলের কর্তৃপক্ষকে অভিনন্দন জানানো হয়েছে।