মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের উদ্যোগে দোয়া অনুষ্ঠান

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।
বরিশালের মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের অন্যতম উপদেষ্টা ও মুলাদী গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এনায়েত হোসেন হাওলাদার স্যারের মৃত্যুতে বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বেলা ১২.৩০টায় স্কুল হল রুমে রূহের মাগফিরাত কামনা করে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের ম্যানেজিং ডিরেক্টর ইব্রাহীম হোসেন খান-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরকারী মুলাদী মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের এ্যালামনাই এ্যাসোসিয়েশন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী আজম খান।

স্কুলের শিক্ষক আসলাম এইচ পাশা-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মুলাদী শাখা ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মুশফিকুর রহমান, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, স্কুলের অধ্যক্ষ অবদুল্লাহ আহাদ ভূঁইয়া, শিক্ষক সোলায়মান হোসেন ও নাজিরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক আনাম হোসেন সিকদার প্রমুখ।

আলোচনা শেষে মাওলানা হেদায়েত উল্লাহ মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। দোয়া শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।