মুলাদী ইসলামী ব্যাংকের উদ্যোগে শহিদ বুদ্ধিজীবি দিবস পালিত

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে ১৪ ডিসেম্বর বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬:৩০ মিনিটে ব্যাংকের হল রুমে শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংকের ম্যানেজার মোঃ মুশফিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু।

ইসলামী ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ মাসুদ আলমের পরিচালনায় বক্তব্য রাখেন, মুলাদী সোনালী ব্যাংকের মানেজার মোঃ আমির হোসেন, মুলাদী ফাজিল মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা ইসমাইল হোসেন, উপজেলা জাতীয় ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওঃ হাফেজ মুফতি রফিকুল ইসলাম, মুলাদী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর ভূঁইয়া কামাল।

আলোচনা শেষে শহিদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন উপজেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওঃ আব্দুন নুর। দোয়া অনুষ্ঠান শেষে সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।