মুলাদী উপজেলা চেয়ারম্যানের পিতা-মাতার রূহের মাগফিরাত কামনা করে দোয়া

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খানের পিতা-মাতার রূহের মাগফিরাত কামনা করে কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া অনুষ্ঠানের পূর্বে কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন রিয়াজুল জান্নাত জামে মসজিদের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান।

সোমবার (১৭ এপ্রিল) বাদ আসর মুলাদী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান খালেদ হোসেন স্বপন, মুলাদী পৌরসভা মেয়র শফিক উজ্জামান রুবেল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল হাসান সবুজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শুকুর আহমেদ খান, রহমতপুর ইউনিয়ন চেয়ারম্যান, বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মিলন মৃধা, মুলাদী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, যুগ্ম সম্পাদক সালেহ উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সদস্য মনিরুল হাসান খান টিপু, মুলাদী উপজেলার জাতীয় ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আঃ নুর, সাধারণ সম্পাদক মুফতি মাওলানা রফিকুল ইসলাম ঢালী, মুলাদীর বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, মুলাদী প্রেসক্লাব সাধারণ সম্পাদক হুমায়ুন কবির পাদা, মুলাদী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি একে আজাদ কালাম খান, মুলাদী রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হাওলাদার রেজা, উপজেলা কৃষক লীগের সভাপতি এসএম কামাল পাশা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অহিদ খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুয়েল হাওলাদারসহ বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় মুলাদী কেন্দ্রীয় ঈদগা সংলগ্ন রিয়াজুল জান্নাত জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।