মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মুলাদী উপজেলা আওয়ামী লীগের সদস্য জহির উদ্দিন খসরু দোয়াত কলম প্রতীকে ৩৩ হাজার ০৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু (আনারস) প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৯৯৩ ভোট।

অপরদিকে, ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ অহিদুজ্জামান তালুকদার (উড়োজাহাজ) প্রতীকে ৩১ হাজার ৩৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ (বই) প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ২৪০ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে জাতীয়পার্টির মনোনিত প্রার্থী মোসাঃ মাকসুদা আক্তার শোভা (লাঙ্গল) প্রতীকে ৩২ হাজার ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সম্পাদিকা ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা নাসরিন (ফুটবল) প্রতীকে ২৩ হাজার ৫৪৩ ভোট পেয়েছেন।

মঙ্গলবার (২১ মে) রাত ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন।