মুলাদী ও কাজিরহাটে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)।।
বরিশালের মুলাদী ও কাজিরহাট থানায় পুকুর ও নদীতে ডুবে পৃথকভাবে দুই জনের মৃত্যুর ঘটে।

জানা গেছে, বুধবার (০৫ জুলাই) সকাল ১১টার মুলাদী উপজেলার রামচর গ্রামের কায়েজ খলিফার পুত্র আল-হাসিন (৪) প্রতিবেশী ছেলে মেয়েদের সাথে পুকুরে গোসল করতে নেমে নিখোঁজ হয়। পরবর্তীতে স্থানীয়রা এসে ডুবন্ত অবস্থায় আল হাসিনকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

অপর দিকে মুলাদী উপজেলা সীমান্তবর্তী কাজিরহাট থানার কাদিরবাদ গ্রামের ইদ্রিস মোল্লার পুত্র মোঃ ইব্রাহীম (১৬) দুপুর ১২টার দিকে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। বিষয়টি তার মা বুঝতে পেরে স্থানীয় লোকজনকে জানালে স্থানীয় লোকজন ও তার আত্মীয় স্বজনরা এসে নদী থেকে উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

সংবাদ পেয়ে মুলাদী থানা পুলিশ লাশ দুটি তাদের হেফাজতে নিয়ে নেয়। ময়না তদন্তের জন্য বরিশাল শেরেই বাংলা হাসপাতালে প্রেরণের করা হবে বলে জানিয়েছে নিহতের মামা সালাউদ্দিন ও রনি আহম্মেদ।